entertainment · Amar Bangla BD

কোরীয় গল্পের বাংলা সংস্করণে কোয়েল

Amar Bangla BD0 views
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক দীর্ঘদিন ধরেই বড়পর্দায় দর্শকদের পরিচিত মুখ। এবার নতুন মাধ্যমে নিজেকে উপস্থাপনের সম্ভাবনা তৈরি হয়েছে তার। ছোটপর্দার একটি ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে এই অভিনেত্রীকে। জানা গেছে, সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিতব্য একটি নতুন বাংলা ধারাবাহিকে অভিনয়ের জন্য কোয়েল মল্লিককে ভাবা হয়েছে। জনপ্রিয় একটি কোরীয় গল্প অবলম্বনে নির্মিত হবে ধারাবাহিকটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনেত্রীকে দেখা যেতে পারে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো চ্যানেল কর্তৃপক্ষ বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে কোয়েল মল্লিকের ছোটপর্দায় ফেরার বিষয়টি এখনো নিশ্চিত নয়। ছোটপর্দায় কোয়েলের উপস্থিতি অবশ্য এবারই প্রথম নয়। এর আগে নন-ফিকশন অনুষ্ঠান ‘কথা ও কাহিনি’তে সঞ্চালকের ভূমিকায় দেখা গেছে তাকে। তবে কোনো ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে এর আগে অভিনয় করেননি তিনি। নতুন ধারাবাহিকে তার অভিনয়ের সম্ভাবনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। এ বিষয়ে কোয়েল মল্লিক নিজেও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। এদিকে বড়পর্দার কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘বীরপুরুষ’ সিনেমায় অভিনয় করছেন তিনি। পাশাপাশি ‘স্পর্ধা’ নামের আরও একটি সিনেমার শুটিং শুরু করেছেন। দুই সিনেমার কাজের পাশাপাশি ছোটপর্দায় নতুন এই সম্ভাবনা নিয়ে টালিপাড়ায়ও তৈরি হয়েছে নতুন আলোচনা। আমার বাঙলা/ রাব্বি
মূল সংবাদ

এই পোর্টাল সংবাদটির শিরোনাম/সারাংশ প্রদর্শন করছে। পূর্ণ প্রতিবেদন পড়তে মূল প্রকাশকের ওয়েবসাইটে যান।

মূল প্রতিবেদন পড়ুন →

আরও পড়ুন