রাজনীতি — বাংলা সংবাদ
Monday, 09 November 2026 ঢাকা · বাংলা সংবাদ
সার্চ গোপনীয়তা শর্তাবলি
আজকের প্রধান খবর নির্ভরযোগ্য সংবাদ, এক জায়গায়

রাজনীতি

100টি সংবাদ
Bangla Tribune

শেরে বাংলা এ কে ফজলুল হকের 'বেঙ্গল টুডে' ।। পর্ব—০২

এবার স্যার জন হার্বার্টের প্রসঙ্গে আসি। আমাকে পরিষদকে বলতে হবে যে, আমরা একসাথে কাজ শুরু করার পর কিছু সময় পর্যন্ত তিনি আমার প্রতি একজন বিবেচনাশীল বন্ধু ছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে, বাংলায় আমিই প্রথম ব্যক্তি যার সাথে তিনি কথা বলেছেন।…

Bangla Tribune

‘রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে প্রশাসন’: শিবির সভাপতি

ভর্তি পরীক্ষার অজুহাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন অভিযোগ করেছেন শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। উপাচার্যের সাক্ষাৎ না পাওয়া এবং প্রশাসনের অসহযোগিতার প্রতিবাদে আগামী ১০ নভেম্বর মানববন্ধন করার ঘোষণা দিয়েছেন তিনি।…

Bangla Tribune

ট্রাম্পের চোখে নেতানিয়াহু ও আইজেনকোটের নীতিতে ‘অনেক মিল’

ইসরায়েলে নতুন সরকার গঠনের সুযোগ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিবর্তে ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোটকে দেওয়ার প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই দুই নেতার নীতিগত দৃষ্টিভঙ্গি অনেকাংশেই মিল রয়েছে এবং উভয়েই তার সম্পর্কে ভালো কথা বলেছেন। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব…

Prothom Alo

নেতানিয়াহু ইসরায়েলের নতুন জোট সরকারেও থাকছেন, কী ইঙ্গিত দিলেন আইজেনকট

প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে চান আইজেনকট। মতাদর্শিক বিরোধ থাকলেও এ ক্ষেত্রে তাঁকে সমর্থনের কথা জানিয়েছে এবারের নির্বাচনে চমক জাগানো ফলাফল করা আরব নেতৃত্বাধীন দলগুলো।

RisingBD

নির্বাচনে ভরাডুবির কারণ ইরান যুদ্ধ ও ইসরায়েল বিরোধিতা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের মূল কারণ হিসেবে ইসরায়েলের প্রতি জনগণের ‘তীব্র অপছন্দ’, ইরান যুদ্ধ এবং জ্বালানি তেলের ক্রমবর্ধমান দামকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Bangla Tribune

উৎসবের ভিড় নিয়ন্ত্রণে দিল্লির রেলস্টেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার নজরদারি

দীপাবলি ও ছটপুজো উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ভারতীয় রেল। উৎসবের মরসুমে যাত্রীদের নিরাপত্তা ও পরিষেবা খতিয়ে দেখতে সম্প্রতি নয়াদিল্লি রেলস্টেশন পরিদর্শন করেন দেশটির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মের প্রবেশ ও বের হওয়ার পথ, যাত্রীদের জন্য…

Bangla Tribune

মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল: মুখ্য সচিব

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেছেন, কক্সবাজারের মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল হচ্ছে। রবিবার (৮ নভেম্বর) মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের অধীন মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দর কয়লানির্ভর বিদ্যুৎ কেন্দ্র, ধলঘাটা মাতারবাড়ী রাজঘাট এলাকা পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এ…

RisingBD

৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

দেশের ৬৪ জেলায় পর্যায়ক্রমে ৬৪টি প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

Bangla Tribune

মুখোমুখি বিএনপির দুই পক্ষ, এমপির গাড়ি ভাঙচুর

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে বিএনপির দুই পক্ষ পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ করেছে। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগমের (হীরা) গাড়িবহরে হামলা ও ভাঙচুর করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বিকালে দেবীদ্বার পৌরসভার কালাচাঁন মার্কেট এলাকায়…

RisingBD

বুড়িমারী এক্সপ্রেস চালুর প্রশ্নে সাংবাদিককে ‘তুমি বেশি কথা বলো’ বললেন ত্রাণমন্ত্রী

আলোকিত লালমনিরহাট আয়োজিত এক মতবিনিময় সভায় ‘বুড়িমারী এক্সপ্রেস কবে চালু হবে’ সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অসন্তোষ প্রকাশ করে বলেছেন, ‘তুমি বেশি কথা বলো।’

RisingBD

সরকারি আবাসনে নির্ধারিত সময়ে ভাড়াটে না সরানোয় ৫ তদন্ত কমিটি

নির্ধারিত সময়ের মধ্যে সরকারি বাসা থেকে সাবলেট ও ভাড়াটে না সরানোয় এবার অভিযান চালানোর উদ্যোগ নিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। কোন কোন সরকারি কর্মকর্তা-কর্মচারীর বরাদ্দ করা বাসায় এখনো ভাড়াটে রয়েছেন, তা চিহ্নিত করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। এ জন্য ঢাকার বিভিন্ন…

Prothom Alo

তারল্যসংকটে থাকা ব্যাংকে চট্টগ্রাম বন্দরের আমানত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

তারল্যসংকটে থাকা ছয়টি ব্যাংকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ১ হাজার ২০০ কোটি টাকার বেশি আমানত রাখা নিয়ে অসন্তোষ জানিয়েছে সংসদীয় কমিটি। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছে।

RisingBD

কুমিল্লায় এমপি হীরার গাড়িবহরে হামলা, ভাঙচুর

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ ও শোডাউনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার গাড়িবহরে হামলা ও একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

Prothom Alo

দেবীদ্বারে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, এমপির গাড়িবহরে হামলা–ভাঙচুর

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে বিএনপির দুই পক্ষ পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ করেছে। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগমের (হীরা) গাড়িবহরে হামলা ও ভাঙচুর করা হয়েছে।

Bangla Tribune

শেখ হাসিনার ফেরা নিয়ে সেতুমন্ত্রী বললেন, ‘তাকে দেশে আসতে না করেছে কে’

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘তাকে দেশে আসতে না করেছে কে? তার তো দেশেই থাকা উচিত ছিল, দেশে থেকে আইন ফেস করার কথা ছিল। পলাতক আসামিদের দেশে ফেরার হুংকারকে বিশেষভাবে…

Bangla Tribune

১৫ শিক্ষার্থীর চুল কেটে সমালোচনার মুখে প্রধান শিক্ষক, অভিভাবকদের ক্ষোভ: তদন্তের নির্দেশ

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে খোপ খোপ করে কেটে দিয়েছেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। গতকাল শনিবার দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের কোলার পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।…

Bangla Tribune

পরিসংখ্যান ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ, দেশের প্রকৃত চিত্র তুলে ধরতে চায় সরকার

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, নীতিনির্ধারণ, গবেষণা ও সরকারি সেবা কার্যক্রমে নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করতে দেশের পরিসংখ্যান ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এ ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের, বিজ্ঞানভিত্তিক ও সবার জন্য সহজলভ্য…

RisingBD

খুলনায় শিক্ষা অফিসের কর্মকর্তা গুলিবিদ্ধ

খুলনা নগরীতে মেয়ের জন্য খাবার কিনতে বাসা থেকে বের হয়ে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে সরকারি কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান (৫৯) আহত হয়েছেন।

Bangla Tribune

এবার ইরানের স্থলপথ বাণিজ্যেও চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

কয়েক মাস ধরে চলা নৌ অবরোধের ধারাবাহিকতায় ইরানের স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে উন্নত অস্ত্র ও অন্যান্য নিষেধাজ্ঞাভুক্ত সামগ্রী চলাচল ঠেকাতে একটি টাস্ক ফোর্স গঠন করছে মার্কিন সামরিক বাহিনী। শনিবার তারা এ কথা জানায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ…

Prothom Alo

শেখ হাসিনার ফেরা নিয়ে সেতুমন্ত্রী বললেন, তাঁকে দেশে আসতে না করেছে কে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘তিনি (শেখ হাসিনা) যদি দেশে আসতে চান, তাঁকে দেশে আসতে না করেছে কে? তাঁর তো দেশেই থাকা উচিত ছিল, দেশে থেকে আইন ফেস করার কথা…

Bangla Tribune

এনবিএ’র সভাপতি জাবেদ কারদার, সাধারণ সম্পাদক রাইসুল হক চৌধুরী

বেসরকারি টেলিভিশন ও রেডিওর সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অব বাংলাদেশের (এনবিএ) ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহনা টেলিভিশনের সিনিয়র প্রেজেন্টার জাবেদ কারদার। অন্যদিকে, এনটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) হেড অব পাবলিক…

Bangla Tribune

ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রম সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নেওয়ার সুপারিশ

সাবরেজিস্ট্রারদের দৌরাত্ম্য রোধে ভূমি রেজিস্ট্রেশন-সংক্রান্ত কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করার সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একইসঙ্গে হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে নামজারি প্রক্রিয়া অটোমেশনের আওতায় আনা এবং প্রচলিত ভূমি প্রশাসন ব্যবস্থাকে সমন্বিত ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের সুপারিশ করা…

RisingBD

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার প্রস্তাব প্রধানমন্ত্রীর, সৌর বিদ্যুতে সংরক্ষণাগার রাখার নির্দেশ

জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে সংসদ ভবনে সৌর বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থাও রাখার নির্দেশ দিয়েছেন তিনি। সংসদ ভবনে সৌরবিদ্যুৎ থেকে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে সংসদের চাহিদা…

RisingBD

যেকোনো ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করা হবে: খোকন

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় চক্রান্ত ও ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

Bangla Tribune

কারণ না দেখিয়ে নাগরিকের আবেদন অনির্দিষ্টকাল ফেলে রাখা যাবে না: হাইকোর্ট

সরকারি প্রশাসনের কাছে কোনও নাগরিকের করা আবেদন যথাযথ কারণ না দেখিয়ে অনির্দিষ্টকাল ফেলে রাখা যাবে না বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, নাগরিকের আবেদনের বিষয়ে যুক্তিসংগত সময়ের মধ্যে লিখিত ও কারণসংবলিত সিদ্ধান্ত জানানো সুষ্ঠু ও জবাবদিহিমূলক প্রশাসনের অন্যতম শর্ত। রবিবার…

Bangla Tribune

ঘোড়দৌড় থেকে ৪ লাখ মানুষের ভোজ, মেয়ের বিয়ের বর্ণাঢ্য আয়োজনে আলোচনায় বিধায়ক

চার লাখ মানুষের ভোজ, বিদেশ থেকে আনা ফুল এবং বিজয়ীর জন্য মাহিন্দ্রা থার জেতার ঘোড়দৌড়। বিহারের লাদমা গ্রামে মোকামার বিধায়ক অনন্ত সিংয়ের ছোট মেয়ের বিয়ের জন্য কয়েক একর জমি প্রস্তুত করা হচ্ছে। অতিথি তালিকায় আছেন রাজনীতিক, অভিনেতা ও গায়কেরা। ২৫…

Bangla Tribune

দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবা আরও নাগরিকবান্ধব করার তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রশাসনে দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবা আরও সহজ এবং নাগরিকবান্ধব করতে হবে। এ ক্ষেত্রে প্রশাসনিক উদ্যোগের চেয়েও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ইতিবাচক মানসিকতা বেশি কার্যকরী। রবিবার (৮ নভেম্বর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ৮১তম ফাউন্ডেশন ট্রেনিং কোর্স বা…

Prothom Alo

গঙ্গা চুক্তি থেকে মাতারবাড়ী—সংসদে যেসব বিষয়ে সরব হবে জামায়াত

সংসদের কার্যপ্রণালি বিধির বিভিন্ন ধারায় জাতীয় স্বার্থ ও জনজীবনের সংকটের বিষয়গুলো নিয়ে সংসদে আলোচনা করবেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

Prothom Alo

বিএনপির ঢাকার দুই কমিটি: গুরুত্বপূর্ণ পদে দুই প্রশাসক, মেয়র পদে ‘সংকেত’ দেখছেন অনেকে

ঢাকার দুই সিটির প্রশাসককে মহানগর বিএনপির শীর্ষ পদে আনা হয়েছে। দলের অনেকে এটিকে আসন্ন সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়নের আগাম সংকেত হিসেবে দেখছেন।

Bangla Tribune

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়কে কীভাবে দেখছে ইরান

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর ৪ নভেম্বর ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, আমেরিকানরা যুদ্ধকে প্রত্যাখ্যান করেছে। তিনি সতর্ক করে বলেন, ওয়াশিংটন জনগণের এই বার্তা উপেক্ষা করলে বড় ধরনের সংকটে পড়বে। যুক্তরাষ্ট্রে…

Bangla Tribune

নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী

নতুন পররাষ্ট্র সচিব নিয়োগ দিয়েছে সরকার। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী হচ্ছে ২৯তম পররাষ্ট্র সচিব। ২০২৫ সালের জানুয়ারি থেকে তিনি নিউইয়র্কে জাতিসংঘে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। জাতিসংঘে দায়িত্ব গ্রহণের আগে তিনি…

Bangla Tribune

এমপিওভুক্ত শিক্ষকরাও একই পে স্কেল পাবেন: শিক্ষামন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকরাও একই পে স্কেল পাবেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রবিবার (৮ নভেম্বর) বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী…

Bangla Tribune

ধূমপানমুক্ত এলাকা হচ্ছে জাতীয় সংসদ চত্বর

জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করা হচ্ছে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের প্রস্তাবে কার্য উপদেষ্টা কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে সম্মতি দিয়েছেন। রবিবার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এ প্রস্তাব…

RisingBD

নাটোরে বিএনপির সমাবেশস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

রবিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা পাইলট স্কুল মাঠে সংসদ সদস্য আব্দুল আজিজের উপস্থিতিতে সমাবেশ চলাকালে বস্তুটি উদ্ধার করা হয়।

Bangla Tribune

সোমবার শুরু হচ্ছে সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সোমবার (৯ নভেম্বর) শুরু হচ্ছে। এ অধিবেশন আগামী ১৮ নভেম্বর শেষ হবে। প্রথম দিন বিকাল সাড়ে ৩টায় সংসদের বৈঠক শুরু হবে। এরপর সরকারি ছুটির দিন (শুক্র ও শনিবার) ছাড়া প্রতিদিন বিকাল ৪টা ২০ মিনিটে সংসদের…

Bangla Tribune

যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত

ধর্মের সঙ্গে বাংলার সম্পর্ক রাজনীতির সংকীর্ণ ন্যারেটিভের চেয়েও সর্বদাই জটিল এবং আকর্ষণীয়। এই সাংস্কৃতিক ইতিহাসের পাতায় জড়িয়ে রয়েছে এক সম্প্রদায়ের ঐতিহ্য অন্য সম্প্রদায়ের আপন করে নেওয়ার অজস্র উদাহরণ। এই যৌথ উত্তরাধিকারকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চেয়ে সার্থকভাবে আর কেউ…

Prothom Alo

‘দেখতে খারাপ লাগায়’ ১৫ শিক্ষার্থীর চুল কেটে দিলেন প্রধান শিক্ষক

নওগাঁর বদলগাছীতে একটি প্রাথমিক বিদ্যালয়ের অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে কেটে দিয়েছেন প্রধান শিক্ষক। শনিবার উপজেলার কোলার পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

Prothom Alo

অধিবেশন বসছে কাল, সংসদ চত্বর ধূমপানমুক্ত এলাকা ঘোষণা

কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণার প্রস্তাব করলে সবাই তা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেন।

Bangla Tribune

যুক্তরাষ্ট্রে এবার ৯৭ মুসলিম প্রার্থী জয়ী, নেপথ্যে কী?

ইসলামোফোবিয়া ও ইসলামবিরোধী প্রচারণার রেকর্ড বৃদ্ধির মধ্যেও যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন স্তরে রেকর্ড সংখ্যক মুসলিম আমেরিকান জয়ী হয়েছেন। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনসের (কেয়ার) তথ্য অনুযায়ী, ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় পর্যায় মিলিয়ে অন্তত ৯৭ জন মুসলিম আমেরিকান প্রার্থী…

Bangla Tribune

ক্লান্তিহীন কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পুরো বাংলাদেশ তার প্রশংসায় উদ্ভাসিত: মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, ‘আপনাদের ভোটে সরকার গঠন করে আজ ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরো বাংলাদেশ যখন প্রধানমন্ত্রীর প্রশংসায় উদ্ভাসিত ঠিক তখন আমরা দেখছি দেশটা ধবংস করার জন্য গার্মেন্টস শিল্পে অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে।’ রবিবার…

RisingBD

শিক্ষকদের অবসর ও কল্যাণ ট্রাস্টের আবেদন দ্রুত নিষ্পত্তির সুপারিশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অনিষ্পন্ন আবেদন দ্রুত নিষ্পত্তির সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

Bangla Tribune

তারা আবার উড়ে এসে জুড়ে বসবে, তা সম্ভব নয়: রিজভী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, যারা নিজের দেশের সন্তানের রক্ত পান করতে দ্বিধা করে না, তারা আবার উড়ে এসে জুড়ে বসবে আর জনগণ তা মেনে নেবে– এটা কোনও দিনই…

Bangla Tribune

পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

বাংলাদেশের ২৯তম পররাষ্ট্র সচিব হি‌সে‌বে নিয়োগ পেয়েছেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। রবিবার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসন অনুবিভাগ এক প্রজ্ঞাপনে সরকারের এ সিদ্ধান্তের কথা জানায়। প্রজ্ঞাপনে বলা হ‌য়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সালাহউদ্দিন নোমান চৌধুরী, সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র সচিব হিসেবে…

RisingBD

বৈষম্য নিরসন করে নিয়োগের দাবি ১ থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারীদের নিয়োগে বৈষম্য দূর করে চাকরির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

Bangla Tribune

নেতানিয়াহুর শাসনের অবসানের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনের অবসান এবং পরবর্তী সরকারে আরব দলগুলোকে অন্তর্ভুক্ত করার দাবিতে ইসরায়েলে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। নেতানিয়াহু-বিরোধী জোট পার্লামেন্টে যৌথ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর শনিবার সন্ধ্যায় তারা এই আন্দোলন করেন। ইরান-মার্কিন উত্তেজনা নিরসনে যে আহ্বান জানালেন এরদোয়ান…

Bangla Tribune

ইরান-মার্কিন উত্তেজনা নিরসনে যে আহ্বান জানালেন এরদোয়ান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ আহ্বান জানান। তুরস্কের সরকারি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে। তুরস্কের যোগাযোগ অধিদফর…

Bangla Tribune

হামলার হুমকির মধ্যেই ইরানকে কী প্রস্তাব দিলো যুক্তরাষ্ট্র?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে সামরিক হামলার হুমকির মাঝেই ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত একটি প্রস্তাব পর্যালোচনার খবর পাওয়া গেছে। এর ফলে মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পের পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেওয়ার হুমকি এড়িয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি…

RisingBD

পরীক্ষার অজুহাতে রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে প্রশাসন: শিবির সভাপতি

বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল অভিযোগ করেছেন, “ভর্তি পরীক্ষার অজুহাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।”

Bangla Tribune

আলোচিত সেই এমপির সমাবেশের মঞ্চের সামনে ককটেল নাকি বোমা?

নাটোর-৪ আসনের আলোচিত বিএনপির সংসদ সদস্য (এমপি) আবদুল আজিজের সমাবেশস্থল থেকে বিস্ফোরক একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। কালো টেপে মোড়ানো ওই বস্তুটি সমাবেশস্থলের মঞ্চের সামনে পড়ে ছিল। এ সময় এমপি আবদুল আজিজ নেতাকর্মীদের নিয়ে মঞ্চে বসে ছিলেন। কিছুক্ষণের মধ্যে বস্তুটি…

Bangla Tribune

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করতে হবে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের একার সমস্যা নয়, এটি একটি আন্তর্জাতিক সমস্যা। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকরভাবে সম্পৃক্ত করতে হবে। প্রত্যাবাসনের…

Bangla Tribune

যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে নিয়ে মশকরা ইরানের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করেছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি বলেছেন, যুদ্ধের ময়দান ও ব্যালট-দুই জায়গাতেই ট্রাম্পকে হারিয়েছে তেহরান। হরমুজ প্রণালিতে কৌশলগত এবং ওয়াশিংটনে রাজনৈতিক পরাজয় ঘটানোর দাবি করেছেন…

RisingBD

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে তিন লাখ মেট্রিক টন ধান এবং সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

Bangla Tribune

প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট: ইসি সচিব

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। রবিবার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। আখতার আহমেদ বলেন,…

Bangla Tribune

প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক কমিটির নেতাদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির শীর্ষ নেতারা। এ সময় প্রধানমন্ত্রী তাদের শুভেচ্ছো জানান ও খোঁজ খবর নেন। রবিবার (৮ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ…

Bangla Tribune

প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভ্যান্স, ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়বে?

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির পর নিজের রাজনৈতিক পরিচিতি জোরালো করার চেষ্টা করছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছায়া থেকে বেরিয়ে নিজস্ব রাজনৈতিক অবস্থান তৈরিতে মনোযোগ দিচ্ছেন তিনি। নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ…

Bangla Tribune

ডিসেম্বরের মধ্যেই ২০২৭ সালের পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে দেওয়ার সুপারিশ

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একইসঙ্গে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ এবং শিক্ষকদের অবসর ও কল্যাণ সুবিধার আবেদন দ্রুত নিষ্পত্তির…

Bangla Tribune

যে মেট্রো চালান শুধু নারীরাই

গণপরিবহণে নারীদের অংশগ্রহণ আরও বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতের পুনে মেট্রো। শহরটির নতুন পিঙ্ক লাইন বা মেট্রো লাইন ৩ পরিচালনার দায়িত্বে রয়েছেন নারীরাই। চলতি সপ্তাহের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মেট্রো পরিষেবার উদ্বোধন করেন। হিঞ্জেওয়াড়ির তথ্যপ্রযুক্তি কেন্দ্রের সঙ্গে পুনের গুরুত্বপূর্ণ…

Bangla Tribune

বন্দরের সব অর্থ সরকারি ব্যাংকে রাখার সুপারিশ সংসদীয় কমিটির

চট্টগ্রাম ও মোংলা বন্দর কর্তৃপক্ষের সব অর্থ সরকারি ব্যাংকে জমা রাখার সুপারিশ করেছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটি। একই সঙ্গে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে, বিশেষ করে সমস্যাগ্রস্ত ও বেসরকারি ব্যাংকে বন্দরের এফডিআর বিনিয়োগ, মেয়াদ শেষ হওয়ার পরও অর্থ উত্তোলন না করা…

Prothom Alo

যুক্তরাষ্ট্র কি আর ট্রাম্প-পূর্ব আমলের রাজনীতিতে ফিরতে পারবে

ট্রাম্পের এই আক্রমণগুলোর মধ্যে পেশাদার কুস্তির মাঠের মতো পরিবেশ তৈরি হতো। এ যেন একেবারে নিম্নস্তরের এক সংঘাতের খেলা।

Prothom Alo

আঁধার ঠেলে ২৮ বছর; খুলনায় প্রথম আলোর জন্মদিন উদ্‌যাপন

অনুষ্ঠানে সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কেউ কথা রাখেনি’ কবিতা আবৃত্তি করেন চালনা মহিলা কলেজের শিক্ষক জয়তীশ রঞ্জন মণ্ডল। সংগীত পরিবেশন করেন সরকারি ব্রজলাল কলেজের শিক্ষার্থী নবনীতা মণ্ডল ও বন্ধু সৌম্যজিৎ। নৃত্য পরিবেশন করেন রিয়া মণ্ডল ও নুহাশ। এ ছাড়া কবিতা আবৃত্তি করেন…

Bangla Tribune

প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা

লাহোরের ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে (এনএসপিপি) দুই সপ্তাহব্যাপী এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবসহ বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩৪ জন উচ্চপদস্থ কর্মকর্তা পাকিস্তানে গেছেন। রবিবার (৮ নভেম্বর) দেশটির উদ্দেশে রওনা হন তারা। হাইকমিশনার ইমরান হায়দার…

Bangla Tribune

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা, নাগরিকদের সরিয়ে নিচ্ছে পশ্চিমা দেশগুলো

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের আশঙ্কায় দেশটিতে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত চলে যাওয়ার পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ। একই সঙ্গে কূটনৈতিক কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার উদ্যোগও নিয়েছে কয়েকটি সরকার। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা…

Bangla Tribune

রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো বাজারে রেস্তোরাঁয় খাবার আগে দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা…

RisingBD

আইইবি নির্বাচন ঘিরে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের ‘ইঞ্জিনিয়ার্স গেট টুগেদার’

আসন্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) নির্বাচন-২০২৬ উপলক্ষে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম, বাংলাদেশের উদ্যোগে ‘ইঞ্জিনিয়ার্স গেট টুগেদার’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Bangla Tribune

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক চলছে

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক চলছে। রবিবার (৮ নভেম্বর) বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে জাতীয় সংসদের স্পিকার ও কার্য উপদেষ্টা কমিটির সভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ…

Bangla Tribune

বিগত সরকারের আমলে জিডিপির হিসাবে ‘বড় গরমিল’, প্রকাশ হচ্ছে ফরেনসিক অডিট প্রতিবেদন

বিগত সরকারের আমলে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিসংখ্যানে বড় ধরনের অসংগতি পাওয়া গেছে। এসব অসংগতি চিহ্নিত করতে পরিচালিত ফরেনসিক অডিটের প্রতিবেদন বিশেষজ্ঞদের পর্যালোচনা শেষে শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ…

Bangla Tribune

ডিএসসিসির অধিক ঝুঁকিপূর্ণ ২৯টি ওয়ার্ডে চিরুনি অভিযান শুরু

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পরিচালিত জরিপে উঠে আসা ২৯টি অধিক ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে চিরুনী অভিযান শুরু হয়েছে। রবিবার (৮ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে আজিমপুর সরকারি কোয়ার্টারের (বি-টাইপ) প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন…

RisingBD

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, শিক্ষক গ্রেপ্তার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বেসরকারি ব্রাইট মডেল স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে শিক্ষক জাহিদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

RisingBD

ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সংকট কাটিয়ে স্বনির্ভর হওয়া সম্ভব: রিজভী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করলে অর্থনৈতিক সংকট কাটিয়ে স্বনির্ভর হওয়া সম্ভব। এ ক্ষেত্রে সমবায় আন্দোলন কার্যকর ভূমিকা রাখতে পারে।”

Bangla Tribune

‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে ঐক্যবদ্ধভাবে এক বাংলাদেশ হয়ে সারা বিশ্বের সঙ্গে কথা বললে বাংলাদেশের অবস্থান, নেগোসিয়েশন ও ডায়ালগ আরও জোরদার হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রবিবার (৮ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নীতি গবেষণা কেন্দ্র আয়োজিত ‘রোহিঙ্গা সংকটবিষয়ক…

Prothom Alo

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, পুনঃপরীক্ষার শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন

সরকারি-বেসরকারি এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। পুনঃপরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না।

RisingBD

প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব

সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

Bangla Tribune

শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা

জমির শেয়ার বিক্রি করে নির্দিষ্ট ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে পরিচালিত অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসায় প্রায় ৪০ হাজার নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগামী দুই থেকে তিন বছরে এ ধরনের প্রকল্প ঘিরে মামলা ও আইনি জটিলতায় প্রায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার আশঙ্কা…

Bangla Tribune

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৮ নভেম্বর) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, গত ৭ নভেম্বর সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিক নিহত এবং ছয় জন আহত…

Bangla Tribune

বৃষ্টিতে ভিজেছে কম্বল-তোশক, গাজায় নতুন দুর্ভোগে বাস্তুচ্যুতরা

ভারী বৃষ্টিতে ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হাজার হাজার তাঁবু প্লাবিত হয়েছে। পানির স্রোতে ভেসে গেছে অনেক তাঁবু। ভিজে গেছে কম্বল ও বিছানার তোশক। এতে চরম দুর্ভোগে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ…

RisingBD

দেশকে বুকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

বাংলাদেশকে বুকে ধারণ করে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

Prothom Alo

জিডিপির হিসাবে গরমিল পাওয়া গেছে, জানালেন অর্থমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

ফরেনসিক অডিটের মাধ্যমে এসব অসংগতি চিহ্নিত করেছে এ–সংক্রান্ত কমিটি। প্রতিবেদনটি বিশেষজ্ঞদের পর্যালোচনা শেষে শিগগিরই প্রকাশ করা হবে।

Bangla Tribune

মোদি সরকারের বিদায় কবে, জানালেন ককরোচ প্রধান

ভারতের ২০২৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতাচ্যুত হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারে পরিবর্তনের জন্য মানুষকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার কেরালার কোচিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন…

Bangla Tribune

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনার বিষয়ে আইনগতভাবে যা যা করণীয়, সেটা আমরা ডিউ প্রসেসে করছি। সেখানে আমাদের আইনসংগতভাবে ডিল করা হবে। আমরা যখন কোনও পদক্ষেপ নেবো, এখানে ইমোশনের কোনও বিষয়…

Prothom Alo

আইজেনকট কি নেয়ানিয়াহুর চেয়ে কম ক্ষতিকর হবেন পৃথিবীর জন্য? ইসরায়েলের মরোক্কান অভিবাসী সম্ভাব্য সরকারপ্রধানের বিষয়ে ১০ তথ্য

নেতানিয়াহু আউট, আইজেনকট ইন। এই পরিস্থিতিতে বিশ্ববাসীর একটাই প্রশ্ন; নেতানিয়াহুর চেয়ে কি কম ক্ষতিকর হবেন তিনি পৃথিবীর জন্য?

RisingBD

সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার, বিষ বিক্রেতাসহ গ্রেপ্তার ৩

সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তাঁর নির্দেশনার পর বিষ বিক্রেতাসহ এ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

Bangla Tribune

তিন লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার, দাম নির্ধারণ

সরকার ৩৫ টাকা কেজি দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। রবিবার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন,…

Bangla Tribune

রোহিঙ্গা গণহত্যা মামলার রায়ে ন্যায়বিচার প্রত্যাশা বাংলাদেশের

আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায়ে বাংলাদেশ ন্যায়বিচার প্রত্যাশা করছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান। রবিবার (৮ নভেম্বর) রাজধানীর এক হোটেলে তিন দিনব্যাপী ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান…

RisingBD

রোহিঙ্গা সংকট মিয়ানমারের, সমাধানের দায়িত্বও তাদের: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের নয়, এটি মিয়ানমারের সমস্যা। তাই এর সমাধানের দায়িত্বও মিয়ানমারকেই নিতে হবে।

Bangla Tribune

সিন্ধু প্রদেশের জেলাকে খরাকবলিত এলাকা ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাকিস্তানের সিন্ধু প্রদেশের থরপারকার জেলাকে খরাকবলিত এলাকা ঘোষণা করেছেন প্রাদেশিক মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ। জেলাটির সাতটি তালুকায় খরার পরিস্থিতি পর্যালোচনা এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য পাওয়ার পর শনিবার এ ঘোষণা দেন তিনি। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুত ত্রাণ কার্যক্রম…

Bangla Tribune

আর্থিক দুর্নীতির চেয়ে বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচার বিভাগে আর্থিক দুর্নীতি যতটা না ক্ষতি করেছে, তার চেয়ে অনেক বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি। রবিবার (৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) আয়োজনে এবং ইউএনডিপির সহযোগিতায় বাংলাদেশের…