sports · Amar Bangla BD

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

Amar Bangla BD0 views
ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। স্পেনের দ্বিতীয় বিভাগের দল সিডি এলদেনের শতভাগ শেয়ার কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেছেন তিনি। এলদেনের আগের মালিকানায় থাকা কলম্বিয়ান বিনিয়োগকারী প্রতিষ্ঠান টিএইচ সলিউশনস গ্রুপের কাছ থেকে সমস্ত শেয়ার কিনে নিয়েছেন মেসি। তবে স্পেনের উচ্চ ক্রীড়া পরিষদ (সিএসডি)-এর আনুষ্ঠানিক অনুমোদন পরই চুক্তিটি পুরোপুরি কার্যকর হবে। প্রশাসনিক অনুমোদন মেলার পর মেসির উপস্থিতিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। চলতি মাসের শুরুর দিকে এলদেনের মালিকানা অর্জনের বিষয়ে মেসির সঙ্গে নীতিগত সমঝোতার খবর প্রকাশ পেয়েছিল। এরপর প্রয়োজনীয় নিরীক্ষা, আইনি প্রক্রিয়া ও চুক্তিগত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এটি স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। এর আগে গত এপ্রিলে স্পেনের নিচের সারির লিগে খেলা কাতালান ক্লাব ইউই কর্নেয়ার সংখ্যাগরিষ্ঠ শেয়ার কিনেছিলেন তিনি। স্পেনের দ্বিতীয় বিভাগে ফেরা এলডেন চলতি মৌসুমে কিছুটা ধীরেসুস্থে শুরু করলেও সম্প্রতি স্পোর্টিং গিজনের বিপক্ষে প্রথম জয় তুলে নিয়েছে। দলের এই জয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থন জানিয়েছিলেন খোদ মেসি। ইতোমধ্যে দলটির কোচিং কাঠামোতেও পরিবর্তন এসেছে। ক্লদিও বারাগান দায়িত্ব ছাড়ার পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জোসেপ ফেরান্দো এবং নতুন স্থায়ী কোচ হিসেবে হাভি কায়েখার নামও আলোচনায় রয়েছে। এলদেনের মালিকানায় মেসির যুক্ত হওয়ার খবরে এলদা শহর ও ক্লাবটিকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ বহুগুণ বেড়ে গেছে। ক্লাবটিকে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও সাফল্য এনে দেওয়াই এখন নতুন মালিকের মূল লক্ষ্য। আমার বাঙলা/রাজীব
মূল সংবাদ

এই পোর্টাল সংবাদটির শিরোনাম/সারাংশ প্রদর্শন করছে। পূর্ণ প্রতিবেদন পড়তে মূল প্রকাশকের ওয়েবসাইটে যান।

মূল প্রতিবেদন পড়ুন →

আরও পড়ুন